সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত
সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

সিলেট নগরীতে পুলিশের ধাওয়া খেয়ে পালানো ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২২ মে) বেলা দেড়টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার সকালে নগরীর তোপখানা এলাকায় তিনি ছুরিকাহত হন।

ঘটনার বিবরণ

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন কোতয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরার জন্য ধাওয়া করছিল। এ সময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে র‌্যাব সদস্য ইমন আচার্য সেখানে ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে দৌড়াতে দেখে তিনি তাকে ধরার চেষ্টা করেন। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার বুকের বা পাশে ছুরিকাঘাত করে।

মৃত্যু ও পরবর্তী পদক্ষেপ

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান। এ ঘটনার পরে পুলিশ ওই ছিনতাইকারীকে আটক করেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ