এক সপ্তাহে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩০২
এক সপ্তাহে নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩০২

গত এক সপ্তাহে দেশের বিভিন্ন এলাকার নদ-নদী থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। এ ঘটনায় ৩টি হত্যা ও ১১টি অপমৃত্যু মামলা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) নৌ পুলিশের সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযান ও মামলার বিবরণ

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত এক সপ্তাহে (১৫ থেকে ২১ মে) নদীপথে অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি ৩টি হত্যা, ১১টি অপমৃত্যু, ৬৩টি মৎস্য আইন, বেপরোয়া গতি আইনে ১৩টি, ১টি বালুমহাল আইন ও ১টি মাদক আইন, ১টি ডাকাতি, ১টি অপহরণ, ১টি চাঁদাবাজি, ১টি বিশেষ ক্ষমতা আইনেসহ মোট ৯৬টি মামলা করা হয়েছে।

গ্রেপ্তার ও জব্দ

বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে মোট ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, অভিযান চলাকালে ২ কোটি ৩১ লাখ ৭৩ হাজার ৬৭৫ মিটার অবৈধ জাল, ২ হাজার ৮৯ কেজি মাছ, ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বাগদা চিংড়ির রেণু এবং ৪৯০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বাল্কহেড ও ড্রেজার জব্দ

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় ১০৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ-আদালতে মামলা করা হয়েছে। ২টি ড্রেজার জব্দ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ