রামিসার খুনিদের ফাঁসির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ ও মানববন্ধন
রামিসার খুনিদের ফাঁসির দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

ময়মনসিংহের গৌরীপুরে স্কুলছাত্রী রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার (২১ মে) এই কর্মসূচি পালিত হয়।

বিচার বিলম্বের প্রতিবাদ

বক্তারা বলেন, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি নিজেই অপরাধ স্বীকার করেছে। তাহলে রায় ঘোষণায় বিলম্ব কেন? বিচারের নামে রামিসার বাবাসহ দেশবাসীকে হতাশ না করে আইনের যথাযথ বাস্তবায়ন দেখতে চান তারা।

৯০ দিনের মধ্যে বিচার সম্পন্নের দাবি

এ সময় বক্তারা ঠাকুরগাঁওয়ের চার বছরের শিশু লামিয়া, সিলেটের ফাহিমা, মুন্সীগঞ্জের ১০ বছরের শিশু আছিয়াসহ ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার প্রতিটি ঘটনার বিচার ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার দাবি জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক।

বক্তারা

মানববন্ধনে বক্তব্য দেন- গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, ব্যবসায়ী গোলাম কিবরিয়া, সুমন এস, কালিখলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, গৌরীপুর নাট্যথিয়েটারের সভাপতি আবুল ফজল মোহাম্মদ হিরা, বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক হারুন মিয়া, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, সাংবাদিক শামীম আনোয়ার এবং স্বজন আফ্রিদি হাসান নিরব প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ