ভাড়া বাসায় ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণ, ডেকোরেটর গ্রেফতার
ভাড়া বাসায় ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণ, ডেকোরেটর গ্রেফতার

ময়মনসিংহের মুক্তাগাছায় স্বামী বিশেষ কাজে গ্রামের বাড়িতে গেলে ভাড়া বাসায় ঘুমন্ত এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মূল আসামি মিজানকে (৫০) গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ভাবকির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনার বিবরণ

র‌্যাব-১৪ এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন সোমবার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে পলাতক আসামি মিজানকে গ্রেফতার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব অফিস সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী তার স্বামীর সঙ্গে মুক্তাগাছার একটি ভাড়া বাসায় থাকতেন। অভিযুক্ত মিজান ওই বাড়িতে ডেকোরেশনের কাজ করতে আসেন এবং তাদের পাশের রুমে কাজের মালামাল রাখেন।

ধর্ষণের ঘটনা

গত ১২ জানুয়ারি ভুক্তভোগীর স্বামী বিশেষ প্রয়োজনে স্ত্রীকে ভাড়া বাসায় রেখে নিজ গ্রামের বাড়িতে যান। এই সুযোগে রাতে সিলিংয়ের ফাঁকা অংশ দিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করেন মিজান। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ১৩ জানুয়ারি মুক্তাগাছা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও কারাগারে প্রেরণ

মামলার পর র‌্যাব ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। মুক্তাগাছা থানার ওসি কামরুল ইসলাম জানান, গ্রেফতার মিজানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ