পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট কাল
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট কাল

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ আগামীকাল বুধবার, ২৮ এপ্রিল শুরু হবে। এই দফায় মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যেসব জেলায় ভোট হবে সেগুলো হলো কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া। আগামী ৪ মে ভোট গণনা ও ফল প্রকাশ করা হবে।

প্রথম দফার পুলিশ আধিকারিকদের দ্বিতীয় দফায় নিয়োগ

প্রথম দফার ভোটে কাজ করা ২৬ জন পুলিশ আধিকারিককে দ্বিতীয় দফার ভোটেও কাজে লাগানো হচ্ছে। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পুলিশ আধিকারিকদের কোথায় দায়িত্বভার গ্রহণ করতে হবে। সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের মঙ্গলবার সকাল ১০টায় দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে।

আমলা ও পুলিশ আধিকারিকদের অপসারণ

রাজ্যের বেশ কয়েকজন আমলা এবং পুলিশ আধিকারিককে তাঁদের পদ থেকে অপসারণ করে নির্বাচন কমিশন। সেই সব পদে নতুন আধিকারিকও নিয়োগ দেওয়া হয়েছে। কমিশন স্পষ্ট জানিয়েছে, যাদের অপসারণ করা হচ্ছে, তাদের নির্বাচন সংক্রান্ত কোনও কাজে আপাতত আর নিয়োগ দেওয়া হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভোটার তালিকায় নতুন নাম সংযোজন

দ্বিতীয় দফার ভোটার তালিকায় আরও ১৪৬৮টি নাম যুক্ত হয়েছে। ট্রাইব্যুনালে আবেদনের নিষ্পত্তি হওয়ার পরে এই নামগুলি যুক্ত করা হয়। মঙ্গলবার প্রকাশিত অতিরিক্ত তালিকায় কলকাতা দক্ষিণে ৬৭৭টি নাম, কলকাতা উত্তরে ৫৯৬টি, হাওড়ায় ৭৭টি, নদিয়ায় ৩৯টি, উত্তর ২৪ পরগনায় ৩৪টি, দক্ষিণ ২৪ পরগনায় ৩০টি, পূর্ব বর্ধমানে আটটি এবং হুগলিতে সাতটি নাম যুক্ত হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটারদের প্রথম চূড়ান্ত তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তারপর থেকে ধাপে ধাপে অতিরিক্ত তালিকা প্রকাশ করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয় দফার ভোটে গুরুত্বপূর্ণ আসন

দ্বিতীয় দফার ভোটের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ভবানীপুর কেন্দ্রের ভোট। এই আসন থেকে লড়াই করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, তাঁর কঠিনতম প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। গত বিধানসভা ভোটে শুভেন্দুর কাছে নন্দীগ্রামে পরাজিত হয়েছিলেন মমতা।

প্রথম দফার ভোটের ফলাফল

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট পড়েছে ৯৩.১৯ শতাংশ, যা ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী নজিরবিহীন। রাজ্যের ১৬টি জেলায় ১৫২টি আসনে সম্পন্ন হয় এ ভোটগ্রহণ। প্রথম দফার ভোট শেষে বিজেপি দাবি করেছে তারা ১৫২টি আসনের মধ্যে ১১০টির বেশি আসনে জিতবে। অন্যদিকে তৃণমূলের আশা, তাদের সাংগঠনিক শক্তি অটুট থাকবে।

সূত্র: আনন্দবাজার, এবিপি আনন্দ