ঢাকা কলেজের সামনে ফুটপাত দখলমুক্ত করতে শিক্ষার্থীদের উচ্ছেদ অভিযান
ঢাকা কলেজের ফুটপাত দখলমুক্ত করতে শিক্ষার্থীদের অভিযান

রাজধানীর ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছেন প্রতিষ্ঠানটির একদল শিক্ষার্থী। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরের দিকে এ অভিযান চালায় তারা।

শিক্ষার্থীদের বক্তব্য

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে কলেজের সামনে ফুটপাতজুড়ে ভ্যান ও অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এতে করে শিক্ষার্থীসহ পথচারীদের চলাচলে মারাত্মক ভোগান্তি পড়ে। বিশেষ করে ক্লাস শুরুর সময় ও ছুটির পর ফুটপাত দিয়ে হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

অভিযানের বিবরণ

অভিযানের সময় শিক্ষার্থীরা ফুটপাতে রাখা ভ্যানগুলোর তালা ভেঙে সেগুলো কলেজ ক্যাম্পাসের ভেতরে নিয়ে যান। পরে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে মুচলেকা দিয়ে ভ্যানগুলো ফেরত নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানান তারা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযানে অংশ নেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরেই আমরা এ ফুটপাত নিয়ে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। ফুটপাত দখলের জন্য আমাদের ক্যাম্পাসের পরিবেশ নষ্ট হচ্ছে। কয়েকবারই এখানে উচ্ছেদ অভিযান করেছিলাম আমরা। কিন্তু দেখা গেল, আবার ফুটপাত দখল হয়ে যায়।

অধ্যক্ষের প্রতিক্রিয়া

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “প্রধান ফটকের সামনে জায়গাটা আমরা সবসময় চাই উন্মুক্ত থাকুক। ফুটপাতে যাতে হকার বসতে না পারে। আর তারা যে অভিযান চালিয়েছে এ বিষয়ে আমি পুলিশকে বলবো। ভ্যানগুলোকে ব্যবসায়ীদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বলে দেবো। যাতে কোনও ধরনের ঝামেলা সৃষ্টি না হয়। আমরা চাই, শিক্ষার্থীসহ সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ