জাবির সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ
জাবির সাবেক উপাচার্যের আয়কর নথি জব্দের নির্দেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামী আকতার হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৭ মে) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আদালতের আদেশের বিবরণ

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের পক্ষে অনুসন্ধানকারী কর্মকর্তা ও সহকারী পরিচালক খোরশেদ আলম আবেদনটি করেন। আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগের অনুসন্ধান চলছে।

অনুসন্ধানে প্রাপ্ত তথ্য

অনুসন্ধানকালে অভিযোগ-সংশ্লিষ্ট ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের নামে অবৈধ আয়ে নিজ এলাকায় কৃষিজমি, ফ্ল্যাট ও প্লট কেনার তথ্য পাওয়া গেছে। একইসঙ্গে বিপুল পরিমাণ অবৈধভাবে অর্জিত সম্পদ গোপনের আশঙ্কার কথাও উল্লেখ করা হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেদনে আরও বলা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফারজানা ইসলাম ও তার স্বামী আকতার হোসেনের মূল আয়কর স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ডপত্র ও তথ্যাদির সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং প্রয়োজনে জব্দের জন্য আদালতের আদেশ প্রয়োজন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

পূর্ববর্তী আদেশ

এর আগে, গত ৮ ফেব্রুয়ারি একই আদালত ফারজানা ইসলাম, তার স্বামী আখতার হোসেন এবং ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ