গৌরীপুরে মৌসুমী ফল উৎসবে ৪২ প্রজাতির দেশীয় ফল প্রদর্শন
গৌরীপুরে মৌসুমী ফল উৎসবে ৪২ প্রজাতির দেশীয় ফল

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শনিবার (২৭ জুন) গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে ‘নিয়মিত খান ফল, দেহে বাড়ান বল’ এ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী মৌসুমী ফল উৎসব। মেলায় ৪২ প্রজাতির দেশিয় ফল প্রদর্শিত হয়।

উদ্বোধন ও বক্তব্য

উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা। তিনি বলেন, ‘আমরা অনেকেই দেশিয় ফলের প্রতি অনাগ্রহ হয়ে পড়েছি, আমাদের সন্তানরাও দেশিয় ফলের প্রতি আগ্রহী নয়। সে জন্য এ ধরণের উৎসবের মাধ্যমে নবপ্রজন্মকে দেশিয় ফলের গুণাগুন এবং ফলের সঙ্গে পরিচিতি ঘটাতে হবে। স্বজনরা এ আয়োজনের মাধ্যমে সেই কাজটাই করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশিয় ফল গুণমানে ও পুষ্টিসমৃদ্ধ। রোগ-প্রতিরোধে ওষুধের ন্যায় কাজ করে। সবাই মিলে গাছ লাগাবো এবং নিজের বাড়িতে উৎপাদন করে নিজেদের উন্নতি করব। সবাইকে প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছ লাগাতে হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সভাপতিত্ব ও সঞ্চালনা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন এবং গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। এ আয়োজনে সহযোগিতা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জার্মপ্লাজম সেন্টারের পরিচালক ড. তামান্না হক ও প্রশাসনিক কর্মকর্তা মো. মোবারক হোসেন মোশারফ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বাগত ও বিশেষ অতিথির বক্তব্য

স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লায়লা বেগম, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মমতাজ বেগম, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রোজিনা আক্তার মিতু, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, শামীম আনোয়ার, আব্দুর রউফ দুদু ও মোস্তাকিম হাসান বাবু প্রমুখ।

সাংস্কৃতিক পর্ব

সাংস্কৃতিক পর্বে অংশ নেন উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, লুৎফা রূপা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমনা সফিনাজ লাবণী, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার রিপা, কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর রহমান নাজিম, স্বজন হোমায়রা শাহরিন তুলি, দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক নার্গিস আক্তার, স্বজন সাইফ আহমেদ, কাশফিয়া জাহান তৃপ্তি, রিফাহ তাসনিয়া তরী, আফ্রিদি হাসান নিরব ও লিংকন।