বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুরুর দিকে আর্জেন্টিনা দাপট দেখালেও সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। তবে প্রথম হাইড্রেশন বিরতির পরই দৃশ্যপটে বদল ঘটে।
মেসির অসাধারণ নৈপুণ্য
২৯ মিনিটে লিওনেল মেসির অসাধারণ নৈপুণ্যে লিড নেয় আর্জেন্টিনা। পানি পানের বিরতির পর খেলা শুরু হতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে আলবিসেলেস্তেরা। লিসান্দ্রো মার্তিনেজের লম্বা পাস খুঁজে নেয় মেসিকে। কেপ ভার্দের রক্ষণভাগের ফাঁক গলে দৌড়ে দারুণ দক্ষতায় বল নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর চিপ শটে গোলরক্ষক ভোজিনহাকে পরাস্ত করে কাছের পোস্ট ঘেঁষে বল জালে জড়ান মেসি।
একমাত্র সেই গোলে এগিয়ে থেকে তারা বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে আরও গোলের আশা নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা।



