পিস্তল ও গুলিসহ কিশোর গ্যাং নেতা গ্রেফতার
পিস্তল ও গুলিসহ কিশোর গ্যাং নেতা গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ কিশোর গ্যাং 'কব্জি কাটা' গ্রুপের সেকেন্ড ইন কমান্ড এবং 'আই ডোন্ট কেয়ার' গ্রুপের প্রধান আহমেদকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (২০ মে) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানের বিবরণ

র‌্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবিন রহমান তাপস জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আহমেদকে একটি দেশীয় পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আহমেদ জানান, সে ও তার সহযোগীরা মোহাম্মদপুর, আদাবরসহ আশপাশের বিভিন্ন এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চালাতো। এছাড়া তারা অস্ত্রের মহড়া ও প্রদর্শনের মাধ্যমে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করতো।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অপরাধমূলক কর্মকাণ্ড

র‌্যাব বলছে, গ্রেফতার আহমেদ কব্জি কাটা গ্রুপের দ্বিতীয় প্রধান এবং আই ডোন্ট কেয়ার গ্রুপের নেতৃত্ব দিতো। থানা-পুলিশের তথ্য যাচাই করে জানা গেছে, তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই ও দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে।

র‌্যাব আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী ও অপরাধচক্রের বিরুদ্ধে তাদের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া আলামত ও গ্রেফতার আসামিকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ