মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ সদস্য গ্রেফতার
মোহাম্মদপুরে আওয়ামী লীগের মিছিল, যুবলীগ সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল করেছে। এই মিছিল থেকে খোকন গাজী (৪০) নামের যুবলীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মিছিলের ঘটনা

শুক্রবার (৮ মে) দুপুর সোয়া ২টার দিকে মোহাম্মদপুরের গণভবন ক্রসিং মোড় এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। মোহাম্মদপুর থানার ওসি মোজবাহ উদ্দিন জানান, ২০ থেকে ২৫ জনের একটি দল গণভবন ক্রসিং মোড় থেকে ইকবাল রোডের দিকে ঝটিকা মিছিল বের করে।

পুলিশের অভিযান

খবর পেয়ে থানার টহল দল অভিযান চালায়। এ সময় মিছিল থেকে খোকন কাজী নামে এক যুবলীগ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। ওসি বলেন, “খোকন কাজীর কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়েছে। ব্যানারটিতে যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ছবি সংবলিত বিক্ষোভ মিছিল লেখা ছিল।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ