ইসলামী ব্যাংক জামায়াতের নয়: তাহের
ইসলামী ব্যাংক জামায়াতের নয়: তাহের

বিরোধীদলীয় উপনেতা ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সংসদে জানিয়েছেন, ইসলামী ব্যাংক জামায়াতে ইসলামীর নয় এবং এই ব্যাংকের পরিচালক পদে বর্তমানে জামায়াতের কোনও এমপি নেই।

সংসদে বক্তব্য

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। অধিবেশনে এ পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

অর্থমন্ত্রীর বক্তব্যের জবাবে

অর্থমন্ত্রীর বক্তব্যের জবাবে তাহের বলেন, ইসলামী ব্যাংক কিছু সৎ ও উদ্যোগী মানুষের ফসল ছিল; যা একসময় দক্ষিণ এশিয়ার এক নম্বর বেসরকারি ব্যাংক হয়েছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি বলেন, সততা, দক্ষতা ও গুড ম্যানেজমেন্টের কারণেই ইসলামী ব্যাংক সফল হয়েছে। এখন সুদি ব্যাংকগুলোও তাদের উইন্ডো খুলে ইসলামী ব্যাংকিং করছে। এটা কোনও দলের ব্যাংক নয়। যদি বলেন পরিচালনার ক্ষেত্রে আমাদের ভূমিকা ছিল, তবে সেটি ইতিবাচক। কারণ আমরা ভালো ম্যানেজমেন্টে বিশ্বাস করি। অর্থমন্ত্রী একজন বিজ্ঞ মানুষ, আমি আশা করবো তিনি রেকর্ড দেখে আগামী সংসদে এই বিভ্রান্তি দূর করবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ