ঠাকুরগাঁওয়ে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
ঠাকুরগাঁওয়ে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

পবিত্র ঈদুল আজহার দিনে ঠাকুরগাঁও থেকে সাম্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। সকাল থেকেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নামে। ঈদের জামাত শেষে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দেশবাসীর প্রতি বিভেদ ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, দেশের যারা দুস্থ, দরিদ্র ও বৈষম্যের শিকার, তাদের বৈষম্য দূর করে আমরা একটি সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোরবানির শিক্ষা ও নজরুলের উদ্ধৃতি

কোরবানিকে আত্মত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা উল্লেখ করে তিনি বলেন, এটি কোনও হত্যা নয়, বরং মানুষের ভেতরের কলুষতা দূর করার একটি প্রতীকী শিক্ষা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের উদ্ধৃতি টেনে তিনি বলেন, 'ওরে হত্যা নয় আজ, সত্যাগ্রহ শক্তির উদ্বোধন।'

মির্জা ফখরুল আরও বলেন, ঈদুল আজহার ত্যাগের মহিমা আমাদের শেখায় কীভাবে নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের কল্যাণে কাজ করতে হয়। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ