ঈদুল আজহায় নিজ এলাকায় নামাজ আদায় করবেন এনসিপির শীর্ষ নেতারা
ঈদুল আজহায় নিজ এলাকায় নামাজ আদায় করবেন এনসিপির নেতারা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ নিজ নির্বাচনি এলাকা ও বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম থেকে শুরু করে সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা রাজধানী ও নিজ নিজ এলাকায় ঈদ উদযাপনের কর্মসূচি ঠিক করেছেন।

নাহিদ ইসলামের নামাজের স্থান

নিজ নির্বাচনি এলাকা ঢাকা-১১ আসনের পূর্ব রামপুরার সালামবাগ জামে মসজিদে সকাল ৭টায় পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। দলের মিডিয়া সেলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অন্যান্য নেতাদের কর্মসূচি

দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন নিজ নির্বাচনি এলাকা রংপুরের কাউনিয়ার ভায়ারহাট মুন্সিপাড়া ঈদগাহ মাঠে, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম পঞ্চগড়ের আটোয়ারীর আলোয়াখোয়া ইউনিয়নের রাখালদেবী হাট হাইস্কুল মাঠে, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবীদ্বারে নিজ নির্বাচনি এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দলের মুখপাত্র ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন।

আরও নেতাদের তালিকা

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ নোয়াখালীর হাতিয়ার বুড়িরচরে নিজ গ্রামে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব রাজধানীর উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন রাজধানীর মোহাম্মদপুরে এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা ফার্মগেট এলাকায় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে, যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।

এছাড়া নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুম কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়িতে এবং ডা. মাহমুদা মিতু বরিশালে শ্বশুরবাড়ি ও নিজ এলাকা ঝালকাঠির কাঠালিয়ায় ঈদ উদযাপন ও মতবিনিময় করবেন।