ফেনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩
ফেনীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৩

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে শহরের মাস্টারপাড়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় এ ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি অল্প সময়ের জন্য হলেও এতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে হঠাৎ কয়েকজন যুবক সংঘবদ্ধ হয়ে মাস্টারপাড়া এলাকা থেকে মিছিল বের করে। পরে তারা মহিপাল এলাকায় গিয়ে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় এবং পথচারীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে।

গ্রেফতার ও আইনগত ব্যবস্থা

অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে নোমান, আসিফ ও আকাশ নামে তিন জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার তিন জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নজরদারিতে ছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ বিষয়ে ওসি ফয়েজুল আজিম বলেন, ‘ভোরে শহরের মাস্টারপাড়া ও মহিপাল এলাকায় নিষিদ্ধ সংগঠনের একটি ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালায়। ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ফেনীতে কোনও ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বা জনমনে আতঙ্ক সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ছাড়া মিছিলে অংশ নেওয়া অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে।