মুন্সীগঞ্জে সৌদি প্রবাসীর ঘরে হামলা, গুলি ও কুপিয়ে আহত ২
মুন্সীগঞ্জে সৌদি প্রবাসীর ঘরে হামলা, গুলি ও কুপিয়ে আহত ২

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে ব্যবসায়িক পূর্ব বিরোধের জেরে এক সৌদি আরব প্রবাসীর ঘরে ঢুকে গুলি ও মারধরের ঘটনা ঘটেছে। এতে সৌদি আরব প্রবাসী রফিকুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ এবং তার ছেলে দিহান ইসলাম (১২) কোপের আঘাতে আহত হয়েছে। সোমবার (১ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক এক প্রবাসী

এ ঘটনায় মঙ্গলবার অভিযান চালিয়ে মো. রাকিব (৩৮) নামে এক সৌদি আরব প্রবাসীকে আটক করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা দুর্বৃত্তরা রফিকুল ইসলামের বাড়িতে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি বুক, হাত ও পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় তার ছেলে দিহান ইসলামকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

হাসপাতালে চিকিৎসা

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস জানান, রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় রফিকুল ইসলামকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। আহত দিহান ইসলামকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভুক্তভোগীর স্ত্রীর অভিযোগ

আহত রফিকুল ইসলামের স্ত্রী সঙ্গিতা বেগম অভিযোগ করে বলেন, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় কয়েকজন দুর্বৃত্ত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা তার স্বামীকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে এবং ছোট ছেলেকেও কুপিয়ে আহত করে।

পুলিশের বক্তব্য

জেলার অতিরিক্ত পুলিশ সুপার কামরান হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সৌদি আরবে অবস্থানকালে দুই প্রবাসীর মধ্যে সৃষ্ট বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ