জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামী আকতার হোসেনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছে আদালত। ‘নিয়োগ বাণিজ্যের’ অভিযোগে তদন্তের মুখে থাকা এই দম্পতির বিরুদ্ধে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ।
আদালতের নির্দেশনা
আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, তাদের আয়কর নথি চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম। আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে ‘সীমাহীন দুর্নীতি’, স্বামী-পুত্র ও তৃতীয় মাধ্যমে মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগের অনুসন্ধান চলছে।
অবৈধ সম্পদ অর্জনের সম্ভাবনা
অভিযোগে বলা হয়, অবৈধ আয়ে ফারজানা, তার স্বামী আকতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের নামে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট কেনা এবং বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গোপন করার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে ফারজানা ইসলাম ও তার স্বামী আকতারের মূল আয়করসহ সংশ্লিষ্ট তথ্যাদি জব্দ করা প্রয়োজন।
পূর্ববর্তী নিষেধাজ্ঞা
এর আগে গত ৮ ফেব্রুয়ারি ফারজানা ইসলাম এবং তার স্বামী ও ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় একই আদালত। দুদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে।



