রামপুরায় চুরি মামলায় তিন গ্রেফতার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার
রামপুরায় চুরি মামলায় তিন গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার

রাজধানীর রামপুরা এলাকায় একটি বাসায় চুরির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন— মিতু মল্লিক (২০), আকাশ দে (২৩) ও আব্দুর রহিম (২৪)।

ঘটনার বিবরণ

রামপুরা থানা সূত্রে জানা যায়, গত ২৩ মে আন্নু আক্তার (৪২) নামে এক নারীর অভিযোগের ভিত্তিতে থানায় একটি চুরির মামলা হয়। মামলার বিবরণে বলা হয়, গত ২১ মে মিতু মল্লিক ও তার স্বামী আকাশ দে গৃহকর্মী হিসেবে কাজ নিয়ে ওই পরিবারের আস্থা অর্জন করেন। তবে গত ২৩ মে তারা হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরে বাসার বেডরুমের ওয়্যারড্রবের ড্রয়ার খোলা দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের।

চুরি যাওয়া স্বর্ণালংকার

পরে স্বর্ণালংকার পরীক্ষা করে দেখা যায়, প্রায় পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি হয়েছে। এর মধ্যে ছিল একটি স্বর্ণের গলার চেইন, তিনটি স্বর্ণের আংটি এবং এক জোড়া কানের দুল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও উদ্ধার

অভিযোগের পর রামপুরা থানার একটি তদন্তকারী দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে রাজধানীর সিপাহীবাগ এলাকা থেকে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গোবিন্দগঞ্জ ও নবীনগর এলাকায় অভিযান চালিয়ে মিতু মল্লিক ও আকাশ দেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া এক জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি এবং নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

আইনি ব্যবস্থা

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ