চরফ্যাশনে ঘুমন্ত নারী খুন: তিনজনের মৃত্যুদণ্ড, সাতজনের কারাদণ্ড
চরফ্যাশনে ঘুমন্ত নারী খুনে তিনজনের মৃত্যুদণ্ড

চরফ্যাশনের মুজিব নগর ইউনিয়নের সিকদারের চরে জমি নিয়ে বিরোধের জের ধরে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার চরফ্যাশন চৌকি আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিত আসামিদের বিস্তারিত

দণ্ডিত আসামিদের মধ্যে আব্দুল মালেক, বাবা মোহাম্মদ ইব্রাহিম ও আব্দুল মান্নানকে মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। একই ধারায় মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ রফিককে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যান্য আসামিদের সাজা

এছাড়া অপরাধীকে পালাতে সহায়তার দায়ে মোহাম্মদ জসিম, মোহাম্মদ ফিরোজ ও মোহাম্মদ সোহাগকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মোহাম্মদ আলম বাচ্চু মেলকারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মোহাম্মদ কবিরকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর আসামি আজাদকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ঘটনার বিবরণ

উল্লেখ্য, ২০২২ সালের ২৯ নভেম্বর রাতে মুজিব নগর ইউনিয়নের শিকদারের চরে বারান্দায় ঘুমিয়ে থাকা অবস্থায় গৃহবধূ বকুল বেগমকে কুপিয়ে হত্যা করা হয়। জমি বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ