বগুড়ায় মদপানের পর তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ৩
বগুড়ায় মদপানের পর তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ৩

বগুড়ায় মদপানের পর এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) রাতে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সোমবার (১৮ মে) সকালে সদর থানায় পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন। সে মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার আসামিরা

গ্রেফতার আসামিরা হলো- বগুড়া মহানগরীর ফুলবাড়ি দক্ষিণ হাজীপাড়ার রায়হানের ছেলে কাওসার (১৯), ফুলবাড়ি দক্ষিণপাড়ার মৃত হাতেম আলী পাইকারের ছেলে বাঁধন পাইকার (১৯) ও উত্তর কাটনারপাড়া এলাকার গোলাম রব্বানীর ছেলে রকি (১৯)।

ঘটনার বিবরণ

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে আসামিদের পূর্ব পরিচয় ও বন্ধুত্ব ছিল। ওই তরুণী রবিবার রাত ৮টার দিকে মহানগরীর পুলিশ প্লাজার ৭ম লেভেলে ‘লাক জোন’ নামক দোকানে যান। সেখানে আগে থেকেই কাওসার, বাঁধন, সাদিক ও অপর একজন ছিল। তারা সবাই মদপানের পরিকল্পনা করেন। পরে একটি হোটেল থেকে মদ সংগ্রহ করে। এরপর রাত সোয়া ১০টার দিকে মহানগরীর ফুলবাড়ি দক্ষিণপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন শ্মশান ঘাট রাস্তার পাশে নির্মাণাধীন বাড়িতে যায়। সেখানে রনি তাদের সঙ্গে যোগদেয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ধর্ষণের ঘটনা

মদপানের এক পর্যায়ে অভিযুক্তরা তরুণীকে ধর্ষণ করেন। পরে অভিযুক্ত বাঁধন তাকে সেখান থেকে বের করে নিয়ে যাওয়ার সময় শিববাটির বিগবাজার এলাকায় পৌঁছায়। তখন ভুক্তভোগী চিৎকার দিয়ে পথচারীদের সহযোগিতা চান। এ সময় বাঁধন পালিয়ে যায়। স্থানীদের দেওয়া খবর পেয়ে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ এসে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের বক্তব্য

বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, ওই তরুণী সোমবার সকালে পাঁচ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য তরুণীকে হাসপাতালে পাঠানো হয়েছে।