সোনালী ব্যাংকে প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা পদে নিয়োগ, বেতন ৪ লাখ টাকা
সোনালী ব্যাংকে প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা নিয়োগ

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (জেনারেল ম্যানেজার পদমর্যাদা) পদে জনবল নিয়োগ দেবে। এই পদে মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৯ হাজার টাকা। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, অ্যাপ্লায়েড ফিজিকস, গণিত, পরিসংখ্যান বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। অথবা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি ডিপ্লোমা থাকতে হবে। কোনো শিক্ষাগত পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে না।

অভিজ্ঞতার ক্ষেত্রে প্রার্থীদের তথ্যপ্রযুক্তি খাতে ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৫ বছর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া কোনো স্বীকৃত বা নিবন্ধিত কম্পিউটার সোসাইটির সদস্য বা সহযোগী সদস্য হতে হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা

প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৬০ বছর।

বেতন-ভাতা

প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা পদের জন্য বেতন নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৯৯ হাজার টাকা।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ মহাব্যবস্থাপক, মানবসম্পদ উন্নয়ন বিভাগ, সোনালী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ জুন ২০২৬।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ