টেকনাফে বিদেশি রাইফেল ও ৭০ হাজার ইয়াবা উদ্ধার
টেকনাফে বিদেশি রাইফেল ও ৭০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে একটি বিদেশি রাইফেল ও তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় অভিযানের খবর পেয়ে দুর্বৃত্তরা এসব ফেলে পাহাড়ের দিকে পালিয়ে গেছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

অভিযানের বিবরণ

সোমবার (১১ মে) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কক্সবাজারের টেকনাফের লেদা খাল সংলগ্ন এলাকায় রোববার দিবাগত রাত ৩টায় কোস্টগার্ড স্টেশন টেকনাফের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি রাইফেল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড তাজা গোলাসহ ৭০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পাহাড়ের দিকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আইনি ব্যবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, অভিযানে জব্দ অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও মাদকপাচার রোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ