কর অঞ্চল যশোরে ১২২ পদে চাকরির সুযোগ, আবেদন শুরু
কর অঞ্চল যশোরে ১২২ পদে চাকরির সুযোগ

অর্থ মন্ত্রণালয়ের অধীন কর অঞ্চল যশোরে ১৩তম থেকে ২০তম গ্রেডের পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছয়টি ক্যাটাগরিতে মোট ১২২টি পদে প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে। শুধু যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইল জেলার স্থায়ী বাসিন্দারাই এ সুযোগ পাবেন।

পদ ও যোগ্যতার বিবরণ

কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ১টি (গ্রেড-১৩)। শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

প্রধান সহকারী

পদসংখ্যা: ২২টি (গ্রেড-১৩)। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উচ্চমান সহকারী

পদসংখ্যা: ২২টি (গ্রেড-১৪)। শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ২৩টি (গ্রেড-১৪)। শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ২৭টি (গ্রেড-১৬)। শিক্ষাগত যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।

অফিস সহায়ক

পদসংখ্যা: ২৭টি (গ্রেড-২০)। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা ও আবেদন প্রক্রিয়া

২৫ মে ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীকে নির্ধারিত লিংকে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ: ২৫ মে, ২০২৬; রাত ১২টা।