জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২০ পদে নিয়োগ, আবেদন শুরু ১২ মে
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২০ পদে নিয়োগ, আবেদন ১২ মে থেকে

জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২০টি পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ১২ মে ২০২৬ সকাল ১০টা থেকে এবং শেষ হবে ৪ জুন ২০২৬ বিকেল ৪টায়। আবেদন করতে হবে টেলিটকের মাধ্যমে। অফিশিয়াল ওয়েবসাইট mopa.gov.bd।

পদের নাম ও যোগ্যতা

সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৩টি। গ্রেড ১৩। বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। অন্যান্য দক্ষতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, সাঁটলিপিতে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ প্রতি মিনিটে গতি, কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ গতি, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা।

অফিস সহায়ক

পদ সংখ্যা: ১৭টি। গ্রেড ২০। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা। শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়সসীমা

১ মে ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি

১ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা, ২ নম্বর পদের জন্য ৫৬ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে।

এসএমএস করার নিয়ম

১ম এসএমএস: MOPA স্পেস ইউজার আইডি লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ২য় এসএমএস: MOPA স্পেস YES স্পেস PIN লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

মৌখিক পরীক্ষায় সব কাগজের মূল কপি ও সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে: শিক্ষাগত সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ (১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক), জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ, অনলাইন আবেদনপত্রের কপি, কোটা থাকলে প্রমাণপত্র।

গুরুত্বপূর্ণ লিংক

আবেদন লিংক: mopa.teletalk.com.bd। অফিশিয়াল ওয়েবসাইট: mopa.gov.bd।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ