বাগেরহাটে জ্বালানি তেল সংকট: পাম্পে নেই পেট্রল-ডিজেল
বাগেরহাট জেলাজুড়ে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। অধিকাংশ পেট্রল পাম্পে পেট্রল ও ডিজেল না থাকায় চালকদের খালি হাতে ফিরতে হচ্ছে। অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে তেল বিক্রি করছেন, প্রতি লিটার ২০০ টাকা পর্যন্ত।


