কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রে নতুন কূপ উদ্বোধন, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত
কুমিল্লার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ উদ্বোধন করা হয়েছে। এই কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। বিদ্যুত ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার জ্বালানি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে চায়।


