লালমনিরহাটে পুলিশের ওপর হামলা, মাদক কারবারি ছিনতাই
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের দুই কর্মকর্তাকে পিটিয়ে হাতকড়াসহ এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। আহত দুই এএসআই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতারের চেষ্টা করছে।


