নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরজু (৩৬) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের আলীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয়
নিহত আরজু ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কানাইপুর গ্রামের সৈয়দ আলী আকবরের ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
দুর্ঘটনার বিবরণ
আলীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য সৈয়দ নাইম জানান, ভাড়ায় মোটরসাইকেল নিয়ে ঢাকায় যাওয়ার পথে একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর দুইজনকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফতুল্লা থানার ওসি মাহবুব আলম বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। তার লাশ খানপুর হাসপাতালে রাখা হয়েছে এবং নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।



