কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিআইএস-বিসিসিআই) এবং ল্যাবএইড গ্রুপ, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার ও লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৩ মে) ঢাকার গুলশান-১ এ অবস্থিত সিআইএস-বিসিসিআই কার্যালয়ে এই স্বাক্ষর সম্পন্ন হয়।
চুক্তির শর্তাবলী
চুক্তির আওতায় সিআইএস-বিসিসিআই'র সদস্যরা দেশের বিভিন্ন স্থানে থাকা ল্যাবএইডের ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালগুলোতে প্যাথলজিক্যাল ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ২০ শতাংশ এবং সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাম ও ইটিটি সেবায় ১০ শতাংশ ছাড় পাবেন।
অন্যদিকে, ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে একই ধরনের প্যাথলজিক্যাল ও বায়োকেমিস্ট্রি পরীক্ষায় ৩০ শতাংশ ছাড় এবং এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, ইকোকার্ডিওগ্রাম ও ইটিটি সেবায় ১৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
এছাড়া লাইফপ্লাস বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে সদস্যরা জরুরি টেলিমেডিসিন সেবায় ১০ শতাংশ এবং বিশেষজ্ঞ টেলিমেডিসিন সেবায় ৫ শতাংশ ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন।
স্বাক্ষরকারী ও উপস্থিত ব্যক্তিবর্গ
এই সমঝোতা স্মারকে সিআইএস-বিসিসিআই'র সভাপতি যাদব দেবনাথ এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক, ল্যাবএইড গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআইএস-বিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট সাকিফ শামীম স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইএস-বিসিসিআই'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদা সুলতানা, পরিচালকবৃন্দ সালমা হোসেন এ্যাশ, আব্দুল লতিফ সরকার, মো. এনামুল হক, মো. খায়ের মিয়া, মো. হাসেন আলী, ফারুকউল ইসলাম শোভা, খান মো. ইকবাল, হেলেনা জাহাঙ্গীর এবং কামরুজ্জামান খান: উপদেষ্টা মাহবুব ইসলাম রুনু, শেখ ফয়েজ আলম এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের চিফ বিজনেস অফিসার মাসুদ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।



