অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ
অপরিবর্তিত দল নিয়েই তৃতীয় টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির আগের দিনই শেষ ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাতে কোনো নতুনত্ব নেই। আগের দুই ম্যাচের দলটাই রেখে দেওয়া হয়েছে। অর্থাৎ অপরিবর্তিত ১৫ সদস্যের দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

সিরিজ পরিস্থিতি

সিরিজে স্বাগতিক দল ১-০ ব্যবধানে এগিয়ে আছে। প্রথম টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জয়ের পর চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচটি কোনও বল না গড়িয়েই পরিত্যক্ত হয়েছে। কাল তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে দুপুর ২টায়।

বাংলাদেশ দল

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফউদ্দিন, আবদুল গাফ্ফার সাকলাইন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ