এনসিপির অভিযোগ: লুটপাটকারীদের হাতে ব্যাংকের মালিকানা দেওয়ার আয়োজন
এনসিপির অভিযোগ: লুটপাটকারীদের হাতে ব্যাংকের মালিকানা

মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

লুটপাটকারীদের মালিকানা ফেরানোর অভিযোগ

যাদের লুটপাটের কারণে দেশের অর্থনীতি এখন খাদের কিনারায়, তাদের কাছেই ব্যাংকের মালিকানা তুলে দেওয়ার আয়োজন চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, বিরোধী দলের বিরোধিতা সত্ত্বেও এমনভাবে ব্যাংক রেজোল্যুশন আইন পাস করা হয়েছে, যাতে লুটপাটকারীরা আবার মালিকানা পায়। এই আইনের কারণে দেশের অর্থনীতি বিপর্যস্ত হবে।

মহান মে দিবসে আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি ছিলেন আখতার হোসেন। এই সমাবেশের আয়োজক এনসিপির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। সমাবেশের ব্যানারে লেখা ছিল ‘মে দিবসের অঙ্গীকার: ন্যায্য মজুরি, মর্যাদা ও অংশীদারত্বের অধিকার’।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শ্রমিকদের মর্যাদা ও অধিকার

শ্রমিক সমাবেশে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, শ্রমিকদের তুচ্ছ করে কোনোভাবেই ‘তুই’ সম্বোধন করা যাবে না। এই সম্বোধনের কারণে শ্রমিকদের মর্যাদাহানি হয়। মুচি ও মেথরদের দুর্বিষহ জীবনের কথা তুলে ধরে তিনি বলেন, পেশার কারণে মর্যাদাগত কোনো বিভাজন তাঁরা দেখতে চান না। শ্রমিকদের ন্যায্য মজুরি, অংশীদারত্ব ও হিস্যা নিশ্চিত করতে হবে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ সমাবেশে দাবি করেন, বর্তমান সংসদেই সবচেয়ে বেশি শ্রমিক প্রতিনিধি রয়েছে। নিজের বক্তব্যের সমর্থনে বলেন, তিনি নিজে শ্রমিক পরিবারের সন্তান, এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন কৃষকের সন্তান ও হাসনাত আবদুল্লাহ রাজমিস্ত্রির সন্তান। এ ছাড়া সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও শ্রমিকের সন্তান বলে সমাবেশে উল্লেখ করেন হান্নান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জুলাই অভ্যুত্থানে শ্রমিকদের ভূমিকা

শ্রমিক শক্তিসহ এনসিপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা সমাবেশে অভিযোগ করেন, জুলাই গণ–অভ্যুত্থানে শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও অভ্যুত্থানের পর তা সেভাবে আলোচিত হয়নি। সংসদেও শ্রমিকের প্রতিনিধিত্ব নেই উল্লেখ করে অনেকে আক্ষেপ করেন।

এনসিপির কৃষক সংগঠন জাতীয় কৃষক শক্তির প্রধান সমন্বয়কারী সাঈদ উজ্জ্বল বলেন, জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি জীবন দিয়েছেন শ্রমিকেরা। কিন্তু ঋণখেলাপিদের কেউ কেউ এখন সংসদ সদস্য। সংসদে শ্রমিক ও কৃষকের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

শ্রমিক শক্তির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আল আমিন খান বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ ছিল; কিন্তু সংসদে সরকার ও বিরোধী দলে কোনো শ্রমিক প্রতিনিধি নেই।

সংসদে শ্রমিক প্রতিনিধিত্ব

তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ সমাবেশে দাবি করেন, বর্তমান সংসদেই সবচেয়ে বেশি শ্রমিক প্রতিনিধি রয়েছে। নিজের বক্তব্যের সমর্থনে বলেন, তিনি নিজে শ্রমিক পরিবারের সন্তান, এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন কৃষকের সন্তান ও হাসনাত আবদুল্লাহ রাজমিস্ত্রির সন্তান। এ ছাড়া সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও শ্রমিকের সন্তান বলে সমাবেশে উল্লেখ করেন হান্নান।

হান্নান মাসউদ বলেন, ক্ষমতায় যাওয়ার অস্ত্র হিসেবে ছাত্র, শ্রমিক ও কৃষকদের লাগে; কিন্তু ক্ষমতায় যাওয়ার পর এস আলমদের লাগে। এই দেশকে বাঁচাতে হলে কায়িক শ্রমে জড়িত মানুষকে মর্যাদা দিতে হবে।

রিকশাচালক সুজনের বক্তব্য

জুলাই গণ–অভ্যুত্থানের সময় ‘স্যালুট’ দিয়ে ভাইরাল হওয়া রিকশাচালক সুজনও শ্রমিক শক্তির সমাবেশে বক্তব্য দেন। তিনি বলেন, দ্রব্যমূল্য বাড়ে, শ্রমিকের বেতন বাড়ে না। কোনো সরকারই শ্রমিকদের মূল্য দেয় না।

শ্রমিক শক্তির দাবি

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান তিনি। এ ছাড়া প্রকৃত শ্রমিকদের মাধ্যমে ট্রেড ইউনিয়ন গঠন, শ্রমিকের প্রতি ঘণ্টা শ্রমের মূল্য নিশ্চিত করা, নারী শ্রমিকদের সুরক্ষা দেওয়া, তাঁদের জন্য ছয় মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি, পুরুষ শ্রমিকদের অন্তত ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন তিনি।

কৌশলপত্র উপস্থাপন

শ্রমিকদের ভাগ্যোন্নয়নে সমাবেশে একটি কৌশলপত্র উপস্থাপন করেন শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদ। সেখানে চারটি ধাপে শ্রমিকের মুক্তি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এই চারটি ধাপ হলো—শ্রমিকের সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা করা, চাকরি ও জীবনের সুরক্ষা, যৌথ শ্রমে অর্জিত মুনাফার অন্তত ৫ শতাংশ শ্রমিকদের মধ্যে বণ্টন এবং রাজনৈতিক দলের কমিটি ও সংসদে অন্তত ৫ শতাংশ শ্রমিকের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।

সমাবেশে অন্যদের মধ্যে এনসিপিতে যোগ দেওয়া ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা আলী আহসান জুনায়েদ, এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব এস এম শাহরিয়ার, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান, শ্রমিক শক্তির যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।