মিশিগানে বাঙালি নববর্ষ উদযাপনে উৎসবমুখর পরিবেশ
মিশিগানে বাঙালি নববর্ষ উদযাপনে উৎসবমুখর পরিবেশ

ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে মিশিগানের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষ উদ্‌যাপিত হয়েছে। পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। পয়লা বৈশাখের উৎসব উপলক্ষে প্রতিটি অনুষ্ঠানেই ছিল বৈশাখী সাজ। সবাই রংবেরংয়ের কাপড় পরে অংশগ্রহণ করেছেন এ অনুষ্ঠানে। বিশেষ করে এখানে বেড়ে ওঠা শিশু–কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। মিশিগানের বিভিন্ন প্রতিষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে উদ্‌যাপন করেছে এ উৎসব।

দুর্গামন্দিরে নববর্ষ উদ্‌যাপন

১৯ এপ্রিল রোববার ডেট্রয়েটের দুর্গামন্দির নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। মন্দিরটি সেজেছিল বৈশাখী সাজে। মন্দিরের অনুষ্ঠানের মধ্যে ছিল পূজা, অঞ্জলি, আরাধনা ও প্রসাদ বিতরণ। মধ্যাহ্নভোজে ছিল রকমারি তরকারি, ব্যঞ্জন, দই–পায়েসসহ বিভিন্ন ধরনের মিষ্টি। বিকেলে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ছিল কবিতা আবৃত্তি, শিশু–কিশোরদের গান, নৃত্য, স্থানীয় শিল্পীদের গান ও নৃত্য। বৈশালী দেবের পরিচালনায় ছোট ছোট শিশুদের নিয়ে ছিল একটি বিশেষ পরিবেশনা। দর্শক–শ্রোতাদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান সবাইকে আনন্দ ও বিনোদন দিয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্থ দেব। আবহাওয়া ভালো থাকায় মন্দিরে প্রচুর জনসমাগম হয়, অঙ্গরাজ্যের বিভিন্ন শহর থেকে মানুষজন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এখানে ছুটে আসেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সংগীত পরিবেশন করেন প্রদীপ চৌধুরী, পংকজ দাশ, উজ্জ্বল সূত্রধর, মৃদুল রায়, নিপেশ সূত্রধর, সন্তোষ পাল, সঞ্জয় পাল, উর্মিলা সূত্রধর, শ্রাবণী দাশ, তৃষিতা ধর, রত্না ধর, বৈশালী দেব, প্রিয়াঙ্কা চক্রবর্তী, চন্দনা ছত্রী, পল্লবী তালুকদার, অংকুর দেব ও রণেশ দেসহ আরও অনেকে। নৃত্য পরিবেশন করেন রাইসেন, ঋদিমা, রাই, স্বস্থিকা, তনিমা, রাজভীর, তানসেন, প্রিয়ম, রণেশ, প্রত্যুষ, শাওন, কৃষ্ণা, পিহু, শ্রীজা, দিয়া, জুই, কর্ণ, অর্চিতা, অর্পিতা, অশমী ও তিলোত্তমাসহ আরও অনেকে। কবিতা আবৃত্তি করেন বিশ্বপালক মুকুন্দ দাশ, হারান কান্তি সেন ও সঞ্জয় দেব। শিশুশিল্পী প্রিয়ানা চক্রবর্তীর নৃত্য দর্শক–শ্রোতাদের ভূয়সী প্রশংসা লাভ করে। বৈশাখী মেলায় বিভিন্ন রকমের খাবারের স্টল ছিল। অনুষ্ঠানের শেষ পর্বে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয়। দুর্গামন্দিরের সভাপতি পংকজ দাশ, সাধারণ সম্পাদক উজ্জ্বল সূত্রধর ও কমিটির নেতারা সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন প্রদীপ চৌধুরী, পার্থ দেব ও নিপেশ সূত্রধর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কালীবাড়ি ও রাধাকৃষ্ণ টেম্পলে উদযাপন

১৯ এপ্রিল রোববার ওয়ারেন সিটির কালীমন্দিরে নববর্ষ উদ্‌যাপিত হয়েছে। বিকেলে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। মন্দিরের সদস্যরা ঢাক–ঢোল বাজিয়ে 'এসো হে বৈশাখ' গানের মাধ্যমে নববর্ষকে বরণ করেন। শিশু–কিশোরসহ সবাই রংবেরংয়ের কাপড় পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এরপর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, এতে ছিল কবিতা আবৃত্তি, সংগীত, ছোটদের গান, নাচ, স্থানীয় শিল্পীদের নৃত্য ও গান। শিল্পীরা রবীন্দ্রসংগীত, আধুনিক, দেশাত্মবোধক ও লোকগীতি পরিবেশন করেন। ছিল শিশুদের আর্ট প্রতিযোগিতা ও ফেস পেইন্টিং।

অন্যদিকে, হ্যামট্রাম্যাক শহরের রাধাকৃষ্ণ টেম্পলে বাংলা নববর্ষ উপলক্ষে ১৮ এপ্রিল শনিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ছিল গণেশপূজা, অঞ্জলি, প্রসাদ বিতরণ, মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।