শাহবাগে সাংবাদিক আহতের ঘটনায় দুঃখপ্রকাশ ছাত্রদলের
শাহবাগে সাংবাদিক আহতের ঘটনায় দুঃখপ্রকাশ ছাত্রদলের

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শাহবাগ থানায় সাংবাদিক আহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) তিনি তার ফেসবুক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন।

ঘটনার বিবরণ

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে রাজধানীর শাহবাগ থানায় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কয়েকজন সাংবাদিক আহত হন। নাছির উদ্দীন নাছির তার পোস্টে বলেন, ‘শাহবাগ এলাকায় প্রকাশ্য ও গুপ্ত শিবিরের নেতাকর্মীদের সৃষ্ট মব এবং ছাত্রদলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ সময় দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সদস্য আহত হন।’

ছাত্রদলের অবস্থান

তিনি আরও বলেন, ‘আমি জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাংবাদিকদের সুরক্ষা ও গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাসী।’ ছাত্রদলের এই নেতা উল্লেখ করেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিক সমিতির ভূমিকা ছিল অসামান্য। ভবিষ্যতে কোনো সাংবাদিক যাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানির শিকার না হন, সে প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আহতদের তালিকা

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে শাহবাগ থানার ভেতরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে সংঘর্ষে রূপ নেয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের (২২), সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম (২১), শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), সাংবাদিক লিটন (২১), সাংবাদিক খালিদ (২১), শিক্ষার্থী দেবাশিষ (২৪) এবং শিক্ষার্থী আলবি (২২)।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ