স্কিন ফ্লাডিং: ত্বককে গভীরভাবে আর্দ্র করার কোরিয়ান কৌশল
স্কিন ফ্লাডিং: ত্বককে গভীরভাবে আর্দ্র করার কৌশল

স্কিন ফ্লাডিং হলো ত্বককে গভীরভাবে আর্দ্র (হাইড্রেট) করা এবং ত্বকের ভেতর ময়েশ্চারাইজার আটকে রাখার একটি পদ্ধতি। এটি আদতে কোরিয়ান স্কিন কেয়ারের লেয়ারিং ধারণার আধুনিক সংস্করণ, যা 'গ্লাস স্কিন' অর্জনের জন্য অপরিহার্য।

স্কিন ফ্লাডিং কীভাবে কাজ করে

এই পদ্ধতিতে হালকা থেকে ভারী টেক্সচারের পণ্যগুলো একটি নির্দিষ্ট ক্রমে ব্যবহার করা হয়। প্রথমে টোনার, তারপর সিরাম, এরপর ময়েশ্চারাইজার এবং সবশেষে সানস্ক্রিন দিয়ে আগের পণ্যগুলো ত্বকের ভেতরে লক করা হয়। চাইলে ফাইনাল টাচ হিসেবে লিকুইড ফেস পাউডার ব্যবহার করা যায়। এভাবে লেয়ার করলে ত্বক গভীরভাবে হাইড্রেটেড হয়, যার ফলে ত্বক বেশি প্লাম্প বা টান টান দেখায়, শুষ্কতা কমে এবং দীর্ঘ সময় পণ্যগুলো ত্বকে কাজ করার ফলে ত্বক মসৃণ ও উজ্জ্বল হয়।

কেন এই বিউটি ট্রেন্ড এত জনপ্রিয়

এই ট্রেন্ড মূলত হাইড্রেশন-বেজড স্কিন কেয়ার ধারণার ওপর ভিত্তি করে তৈরি, যা টিকটক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের বিউটি ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এটি ত্বককে তাৎক্ষণিক গ্লো ও স্পা-লাইক ফিনিশিং দেয়। পণ্যগুলো হাইড্রেশন-বেজড হওয়ায় খুবই হালকা এবং এতে ক্ষতিকর কেমিক্যালের পরিমাণ কম। বিভিন্ন ধরনের সিরাম ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে সাহায্য করে, যেমন রাতে রেটিনলভিত্তিক অ্যান্টি-এজিং সিরাম এবং সকালে ভিটামিন সি সিরাম ব্যবহার করা যায়। এছাড়া সহজেই বাসায় পণ্যগুলো ব্যবহার করা সম্ভব।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সব ধরনের ত্বকের জন্য কি উপযোগী

স্কিন ফ্লাডিং শুষ্ক বা ডিহাইড্রেটেড ত্বকের জন্য খুবই উপকারী। তবে অয়েলি বা ব্রণ-প্রবণ ত্বকে অতিরিক্ত লেয়ারিং সমস্যা তৈরি করতে পারে, যেমন নতুন ব্রণ দেখা দেওয়া বা সংবেদনশীল ত্বকে জ্বালাপোড়া। তাই নিজের ত্বকের ধরন বুঝে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে এই রুটিন অনুসরণ করা ভালো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ