ঘুম ভাঙার পর চোখ জ্বালাপোড়া: কারণ ও করণীয়
ঘুম ভাঙার পর চোখ জ্বালাপোড়া: কারণ ও করণীয়

ঘুম থেকে উঠে চোখে বালি ঢোকার মতো অনুভূতি, জ্বালা বা সূচ ফোটার মতো ব্যথা হলে বিষয়টি অবহেলা করা উচিত নয়। অনেকেই একে সাধারণ ক্লান্তি বা বেশি মোবাইল ব্যবহারের ফল মনে করেন, তবে চিকিৎসকদের মতে এর পেছনে বিভিন্ন চোখের সমস্যা থাকতে পারে।

সকালে চোখ জ্বালাপোড়ার কারণ

সকালে ঘুম ভাঙার পর চোখে ব্যথা বা অস্বস্তির সঙ্গে জ্বালা, চুলকানি, লাল হওয়া কিংবা ঝাপসা দেখার মতো উপসর্গও দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা জানান, এসব সমস্যা কখনও হঠাৎ শুরু হয়, আবার অনেক সময় দীর্ঘদিন ধরে চলতে থাকে। নিচে এর প্রধান কারণগুলো তুলে ধরা হলো—

ড্রাই আই বা চোখ শুকিয়ে যাওয়া

ঘুমের সময় চোখ পর্যাপ্ত আর্দ্র না থাকলে সকালে জ্বালা, খচখচে ভাব বা বালির মতো অস্বস্তি হতে পারে। শুষ্ক আবহাওয়া বা ফ্যানের বাতাসে এই সমস্যা বাড়ে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অ্যালার্জি

ধুলা, পোষা প্রাণীর লোম বা পরাগরেণুর কারণে চোখের টিস্যুতে অ্যালার্জি হয়ে লালভাব, জ্বালা ও চুলকানি দেখা দেয়। বাইরে থেকে এসে মুখ না ধুয়ে ঘুমালেও সমস্যা বাড়তে পারে।

অতিরিক্ত স্ক্রিন টাইম

দীর্ঘসময় মোবাইল বা কম্পিউটার ব্যবহারে পলক ফেলার হার কমে যায়, ফলে চোখ শুকিয়ে চাপ পড়ে এবং সকালে ব্যথা অনুভূত হতে পারে।

কনজাংটিভাইটিস বা পিংক আই

ভাইরাস, ব্যাকটেরিয়া বা অ্যালার্জির কারণে চোখ ওঠে, এতে চোখ লাল, ব্যথাযুক্ত হয় এবং কখনও পানি বা পুঁজও বের হতে পারে।

ব্লেফারাইটিস

চোখের পাতার গোড়ায় প্রদাহ হলে ময়লা বা তেল জমে যায়, ফলে সকালে চোখ ভারী লাগে, জ্বালা ও লালভাব দেখা দেয়।

ঘুমের সময় চোখ পুরোপুরি বন্ধ না হওয়া

কিছু মানুষের চোখ আংশিক খোলা থাকে ঘুমের সময়। এতে কর্নিয়া শুকিয়ে গিয়ে সকালে তীব্র ব্যথা বা কিছু আটকে থাকার অনুভূতি হয়।

কর্নিয়ার পুরোনো ক্ষত

আগের চোখের আঘাত ঠিকমতো না সারলে ঘুমের সময় পাতার সঙ্গে লেগে গিয়ে সকালে আবার ব্যথা হতে পারে।

কনট্যাক্ট লেন্স পরে ঘুমানো

লেন্স পরে ঘুমালে চোখে অক্সিজেন কম পৌঁছায়, ফলে শুষ্কতা, লালভাব ও সংক্রমণের ঝুঁকি বাড়ে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চোখের সংক্রমণ

চোখে সংক্রমণ হলে প্রদাহ তৈরি হয়, এতে ব্যথা বাড়ে এবং গুরুতর ক্ষেত্রে কর্নিয়ায় আলসার হতে পারে যা দৃষ্টিশক্তির জন্য ক্ষতিকর।

দূষিত বাতাস ও ধোঁয়া

ধোঁয়া, রাসায়নিক বা দূষিত বাতাস চোখে জ্বালা ও ব্যথা সৃষ্টি করতে পারে, যা বিছানার মাধ্যমে চোখে প্রভাব ফেলতে পারে।

কখন চিকিৎসকের কাছে যাওয়া উচিত

তীব্র বা দীর্ঘস্থায়ী ব্যথা, চোখ দিয়ে পুঁজ বা পানি পড়া, ঝাপসা দেখা, আলোতে সমস্যা, বা জ্বর-সহ মাথাব্যথা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ দৃষ্টিশক্তির ক্ষতির ঝুঁকি থাকতে পারে।

সূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক