প্রচণ্ড রাগ? জানুন নিজেকে শান্ত করার কার্যকরী উপায়
প্রচণ্ড রাগ? জানুন নিজেকে শান্ত করার উপায়

বিভিন্ন কারণে অন্যদের সঙ্গে আমাদের মনোমালিন্য বা রাগের সৃষ্টি হতে পারে। বন্ধু বা সহকর্মীদের আচরণ বা অনুরোধ কখনো কখনো বিরক্তিকর মনে হয়, যার ফলে হঠাৎ তীব্র রাগ তৈরি হয়। কিন্তু রাগ একটি স্বাভাবিক মানবিক অনুভূতি হলেও তা অতিরিক্ত মাত্রায় প্রকাশ করা উচিত নয়। বিশেষ করে রেগে যাওয়ার পর নিজেকে দ্রুত শান্ত করতে না পারলে তা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।

রাগের শারীরিক প্রভাব

হঠাৎ তীব্র রাগের সময় শরীরে কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন বেড়ে যায়। এই হরমোনগুলো রক্তনালিকে সংকুচিত করে এবং রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি করতে পারে। এর ফলে স্ট্রোক বা হার্ট অ্যাটাকের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তাই রাগ হলেও তা নিয়ন্ত্রণে রাখা এবং দ্রুত নিজেকে শান্ত করার কৌশল শেখা জরুরি।

রাগ নিয়ন্ত্রণের কার্যকরী উপায়

ভেবেচিন্তে প্রতিক্রিয়া দেখান

রেগে গেলে বেশিরভাগ মানুষ তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়ে ফেলে, যা ঠিক নয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত থেকে মানুষ জীবনের সবচেয়ে বড় ভুল করতে পারে। তাই প্রতিক্রিয়া দেখানোর আগে ভাবুন এবং নিজেকে কিছুটা সময় দিন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুভূতি প্রকাশ করুন

আপনি কেন রাগ করেছেন, কেন অপরপক্ষের আচরণে কষ্ট পেয়েছেন, তা প্রকাশ করুন। তবে চিৎকার করে বা উত্তেজিত হয়ে নয়, বরং শান্তভাবে মাথা ঠান্ডা রেখে কথা গুছিয়ে বলুন।

নড়াচড়া ও ব্যায়াম করুন

প্রচণ্ড রেগে যাওয়ার পর কিছুটা নড়াচড়া করুন। প্রয়োজনে কিছুক্ষণ হাঁটুন বা দৌঁড়ান। এতে রাগ অনেকটা কমবে এবং মনের ওপর চাপও কমবে।

স্থান পরিবর্তন করুন

যে পরিবেশে বা পরিস্থিতিতে আপনার রাগ হয়েছে, সেখান থেকে অন্যত্র চলে যান। রাগ হওয়া পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিলে অনুভূতি হালকা হয় এবং নিজেকে সামলানো সহজ হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্য কাজে মনোযোগ দিন

রাগ নিয়ন্ত্রণ করতে অন্যদিকে মনোযোগ দিন। নিজেকে শান্ত করতে কিছুক্ষণ শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন বা পছন্দের গান শুনুন। নিজের মনের কথাগুলো ডায়েরিতে লিখে ফেলতে পারেন। লিখে ফেললে রাগের অনুভূতি কমে এবং পরবর্তীতে সেই রাগের কারণগুলো ঠান্ডা মাথায় বিচার-বিশ্লেষণ করা যায়।