কালাই ডালে গরুর মাংস
ছবি: কবির হোসেন
উপকরণ
- গরুর মাথার মাংস ১ কেজি
- কালাই ডাল আধা কেজি
- পেঁয়াজকুচি ১ কাপ
- আদাবাটা ১ টেবিল চামচ
- রসুনবাটা ১ চা-চামচ
- হলুদগুঁড়া ১ টেবিল চামচ
- মরিচগুঁড়া দেড় টেবিল চামচ
- এলাচি, দারুচিনি, তেজপাতা ও লবঙ্গ কয়েকটি করে
- জিরাগুঁড়া দেড় টেবিল চামচ
- গোলমরিচ কয়েকটি
- ধনেগুঁড়া ১ টেবিল চামচ
- জায়ফল-জয়ত্রীগুঁড়া আধা চা-চামচ
- শর্ষের তেল ১ টেবিল চামচ
- গরমমসলার গুঁড়া ১ চা-চামচ
- লবণ স্বাদমতো
- কাঁচা মরিচ ফালি ৫-৬টি
- শর্ষেবাটা ১ চা-চামচ
প্রণালি
- গরুর মাংসের মাথার টুকরা সামান্য হলুদগুঁড়া দিয়ে কয়েক মিনিট সেদ্ধ করে পরিষ্কার করুন। এবার ধুয়ে নিন।
- তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। অল্প পানি দিয়ে এতে সব বাটা মসলা, গুঁড়া মসলা ও এলাচি, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, কয়েকটি গোলমরিচ, কাঁচা মরিচের ফালি দিয়ে ভাজুন।
- মসলা ভালোভাবে ভেজে মাথার মাংস ও কালাই ডাল দিয়ে নাড়ুন। কয়েক মিনিট পর ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে রান্না করুন।
- ১৫ মিনিট পর পাত্রের ঢাকনা তুলে নেড়ে দিন। পানির প্রয়োজন হলে পরিমাণমতো পানি দিন। আবার ঢাকনা দিয়ে রাখুন।
- মাংস সেদ্ধ হলে গরমমসলার গুঁড়া দিয়ে কয়েক মিনিট পর নামিয়ে নিন।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রসনা থেকে আরও পড়ুন: ঈদের রান্নাবান্না, রেসিপি, মাংসের রেসিপি



