ঈদে ভিন্ন স্বাদে খাসির আফগানি কড়াই মাটন রেসিপি
ঈদে ভিন্ন স্বাদে খাসির আফগানি কড়াই মাটন

ঈদের রান্নায় গরুর মাংসের নিকটতম প্রতিদ্বন্দ্বী তো খাসি। আজকাল তাকে নিয়েও কম নিরীক্ষা হচ্ছে না। খাসির ঐতিহ্যবাহী রান্না ছাড়াও একটু অন্য রকম স্বাদের রেসিপি দিয়েছেন সিতারা ফেরদৌস।

উপকরণ

  • খাসির মাংস দেড় কেজি
  • টক দই আধা কাপ
  • আদাবাটা ১ টেবিল চামচ
  • রসুনবাটা ১ টেবিল চামচ
  • মরিচগুঁড়া ১ চা–চামচ
  • কাঁচা মরিচবাটা ১ চা–চামচ
  • পেঁয়াজ বেরেস্তা আধা কাপ
  • কাজুবাদাম ১৬টি
  • গরমমসলার গুঁড়া ২ চা–চামচ
  • টমেটো পিউরি আধা কাপ
  • কাসুরি মেথি ২ চা–চামচ
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • লবণ পরিমাণমতো
  • তেল ১ কাপ
  • ফ্রেশ ক্রিম আধা কাপ
  • দুধ আধা কাপ
  • জাফরান সামান্য
  • ধনেপাতাকুচি ৩ টেবিল চামচ
  • শাহি জিরা ১ চা–চামচ
  • কয়লা ২-৩ টুকরাআরও পড়ুন

প্রণালি

মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংসে টক দই, ১ চা–চামচ আদাবাটা, ১ চা–চামচ রসুনবাটা, সামান্য লবণ, লেবুর রস ও মরিচগুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে তিন-চার ঘণ্টা ফ্রিজে রাখতে হবে। মাঝেমধ্যে ফ্রিজ থেকে বের করে ভালো করে মাখাতে হবে। চুলায় প্যান দিয়ে অল্প জালে মাংস রান্না করে পানি শুকিয়ে নিন।

ব্লেন্ডারে কাজু, বেরেস্তা, ধনেপাতাকুচি আর সামান্য দুধ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। বাকি দুধে জাফরান ভিজিয়ে রাখুন। প্যানে বাকি তেল দিয়ে শাহি জিরা ফোড়ন দিন। এবার বাকি আদা–রসুনবাটা, টমেটো পিউরি, কাঁচা মরিচবাটা, ব্লেন্ড করা কাজুবাদাম দিয়ে কিছুক্ষণ ভুনে মাংস দিয়ে কষাতে হবে। ১ কাপ গরম পানি দিয়ে রান্না করতে হবে। পানি কমে এলে গরমমসলার গুঁড়া, দুধে ভেজানো জাফরান দিন। ঝোল কমে এলে কাসুরি মেথি ও ফ্রেশ ক্রিম দিন। চুলায় কয়লা দিয়ে কিছুক্ষণ রেখে আগুন ধরিয়ে একটা স্টিলের বাটিতে কয়লাগুলো তুলে নিন। এবার রান্না করা মাংসের পাত্রের ভেতর কয়লার বাটি রেখে অল্প ঘি দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখুন। পরিবেশনের আগে কয়লার বাটি তুলে সরিয়ে ফেলুন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ