দই–চানাচুর
ছবি: সুমন ইউসুফ
উপকরণ
- ঘন টক দই: ১ কাপ
- বিট লবণ: আধা চা-চামচ
- সবুজ সস: স্বাদমতো
- চাট মসলা: আধা চা-চামচ
- মিনি শিঙারা: ১২-১৩টি
- পেঁয়াজকুচি: সিকি কাপ
- কাঁচা মরিচকুচি: স্বাদমতো
- ঝাল চানাচুর: ১ কাপ
- ধনেপাতাকুচি: স্বাদমতো
- তেঁতুলের সস: স্বাদমতো
প্রণালি
প্রথমে একটি পাত্রে টক দই ভালোভাবে ফেটে মসৃণ করে নিন। এর সঙ্গে বিট লবণ, সবুজ সস ও চাট মসলা মেশান। পরিবেশন পাত্রে প্রথমে মিনি শিঙারা হালকা ভেঙে দিন। এরপর পেঁয়াজকুচি, কাঁচা মরিচকুচি ও চানাচুর ছড়িয়ে দিন। ওপরে দইয়ের মিশ্রণ ঢেলে ধনেপাতা ও তেঁতুলের সস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। খাওয়ার সময় হালকাভাবে মিশিয়ে নিন, যাতে চানাচুর মুচমুচে থাকে।
গরমে কাঁচা আমের সালাদ বানান এভাবে
২২ এপ্রিল ২০২৬
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



