কোরবানির পশুর চামড়া দেশের চামড়া শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল। তাই চামড়া নষ্ট হওয়া ঠেকাতে সঠিকভাবে সংরক্ষণের পাশাপাশি পরিবহনেও মানতে হবে নির্ধারিত নির্দেশনা। শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকার বাইরের কোরবানির চামড়া ঈদের পরবর্তী সাত দিন রাজধানীতে প্রবেশ করতে পারবে না। নির্দেশনা অমান্য করে চামড়াবোঝাই ট্রাক ঢাকায় প্রবেশের চেষ্টা করলে চামড়াসহ যানবাহন জব্দ করা হতে পারে।
চামড়া সংরক্ষণের সঠিক পদ্ধতি
সংশ্লিষ্টরা বলছেন, চামড়া ছাড়ানোর পর পঁচন রোধে যত দ্রুত সম্ভব লেগে থাকা রক্ত, মাংস ও চর্বি পরিষ্কার করতে হবে। এরপর প্রতিটি গরু বা মহিষের চামড়ায় ৮-১০ কেজি এবং ছাগল বা ভেড়ার চামড়ায় ৩-৪ কেজি লবণ লাগিয়ে শুষ্ক ও ছাউনিযুক্ত স্থানে সংরক্ষণ করতে হবে।
পরিবহন ও সময়সীমা
ঢাকার বাইরের কোরবানির চামড়া ঈদের পরবর্তী সাত দিন রাজধানীতে প্রবেশ করতে পারবে না। নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চামড়া পরিবহনের সময় যানবাহন পরিষ্কার ও শুকনো রাখতে হবে এবং চামড়াগুলো স্তূপ না করে আলাদাভাবে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।



