স্মোকি মালাই রেশমি কাবাব একটি সুস্বাদু ও জনপ্রিয় পদ। ঈদ বা বিশেষ উপলক্ষে এই কাবাবটি বাড়িতেই সহজে তৈরি করা যায়।
উপকরণ
- গরুর মাংস কিউব করে কাটা ৫০০ গ্রাম
- ফ্রেশ ক্রিম আধা কাপ
- মোজ্জারেলা চিজ সিকি কাপ
- আদাবাটা ১ টেবিল চামচ
- রসুনবাটা ১ টেবিল চামচ
- গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ
- কাজুবাদাম পেস্ট ২ টেবিল চামচ
- লেবুর রস ১ টেবিল চামচ
- কয়লা স্মোকের জন্য
প্রণালি
প্রথমে বিফ কিউবের সঙ্গে ফ্রেশ ক্রিম, চিজ, আদা-রসুনবাটা, গোলমরিচের গুঁড়া, কাজুবাদাম পেস্ট ও লেবুর রস মিশিয়ে অন্তত ৪ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এরপর স্কিউয়ারে গেঁথে গ্রিল করুন। গ্রিল করা হয়ে গেলে গরম কয়লার ধোঁয়া দিয়ে স্মোকি ফ্লেভার আনুন।
পরিবেশন
গরম গরম পরিবেশন করুন। চাইলে সালাদ ও চাটনির সঙ্গে পরিবেশন করতে পারেন।



