শিখমপুরি কাবাব: মজাদার ও ভিন্ন স্বাদের জনপ্রিয় রেসিপি
শিখমপুরি কাবাব: মজাদার ভিন্ন স্বাদের রেসিপি

মজাদার ও ভিন্ন স্বাদের কাবাবের মধ্যে শিখমপুরি কাবাব বেশ জনপ্রিয়। বাইরের মচমচে আবরণ আর ভেতরে পুদিনা-টকদইয়ের নরম পুর—দুইয়ের মিশেলে এই কাবাব হয়ে ওঠে দারুণ মুখরোচক। বিকেলের নাশতা কিংবা অতিথি আপ্যায়নে সহজেই তৈরি করতে পারেন সুস্বাদু এই পদ।

উপকরণ

  • মিহি কিমা: দেড় কাপ
  • এলাচি-দারুচিনি-লবঙ্গ: ২টি করে
  • শুকনা মরিচের গুঁড়া: আধা চা-চামচ
  • নারিকেলের দুধ: ১ কাপ
  • রসুন বাটা: ১ চা-চামচ
  • গুঁড়ো দুধ: ৪ টেবিল চামচ
  • আদা বাটা: ১ চা-চামচ
  • চিনি: ১ চা-চামচ
  • হলুদের গুঁড়া: সিকি চা-চামচ
  • বেসন: এক টেবিল চামচের একটু কম
  • ধনের গুঁড়া: ১ চা-চামচ
  • ডিম: ১টি
  • জিরার গুঁড়া: ১ চা-চামচ
  • গোলমরিচের গুঁড়া: সিকি চা-চামচ
  • বিস্কুটের গুঁড়া: প্রয়োজনমতো
  • লবণ: স্বাদমতো
  • সাদা তিল: ২ টেবিল চামচ
  • ভাজার জন্য তেল: প্রয়োজনমতো
  • পুদিনাপাতা ও টকদইয়ের মিশ্রণ: প্রয়োজনমতো

প্রণালি

প্রথমে বেসন, ডিম, গোলমরিচ ও বিস্কুটের গুঁড়া বাদে বাকি সব উপকরণ দিয়ে কিমা সেদ্ধ করে নিতে হবে। এরপর মিহি করে বেটে নিতে হবে। এবার ডিমের কুসুম ও প্রয়োজনমতো বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে।

এরপর কাবাবের আকার দিয়ে ভেতরে পুদিনাপাতা ও টকদই-মিশ্রিত পুর ভরে দিন। বিস্কুটের গুঁড়ার সঙ্গে সাদা তিল মিশিয়ে রাখুন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এবার কাবাবগুলো ডিমের সাদা অংশে চুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে বাদামি করে ভেজে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু শিখমপুরি কাবাব।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ