ঈদে তারকাদের নজরকাড়া লুক: কে কী পরেছেন দেখে নিন
ঈদে তারকাদের নজরকাড়া লুক: কে কী পরেছেন দেখে নিন

ঈদে তারকাদের লুক নিয়ে ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। কোরবানির ঈদে তারকারা নানা আকর্ষণীয় লুকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাইকে। চলুন দেখে আসি কে কী পরেছেন।

কেয়া পায়েলের ম্যাজেন্টা শারারা

জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল মেহেদি দেওয়া হাতে ম্যাজেন্টা কাজ করা শর্ষে হলুদ শারারা সেট পরেছেন। নজরকাড়া হেয়ারস্টাইল বেশ মানিয়েছে তাঁকে।

দিঘীর সোনালি প্যাস্টেল পিচ শাড়ি

প্রার্থনা ফারদীন দিঘী পরেছেন সোনালি কারুকাজ করা প্যাস্টেল পিচ শাড়ি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মন্দিরা চক্রবর্তীর ল্যাভেন্ডার শিফন

ল্যাভেন্ডার শিফন শাড়ি আর স্ট্র্যাপলেস ব্লাউজে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন মন্দিরা চক্রবর্তী।

সুনেরাহ বিনতে কামালের লাল-কালো কম্বো

কালো ব্লাউজ আর লাল শাড়ির সঙ্গে কানের পাশে গুঁজেছেন সুনেরাহ বিনতে কামাল সাদা জবা।

পড়শীর বাসন্তী জরীপাড়ের কালো শাড়ি

বাসন্তী জরীপাড়ের কালো শাড়ি পরেছেন পড়শী পাফড স্লিভসের ম্যাচিং ব্লাউজ দিয়ে।

বিদ্যা সিনহা মিমের বেবি পিংক জামদানি

বেবি পিংক জামদানিতে নতুন সিনেমা মালিক-এর গানের লুকে টানা দুলের সাজে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যা সিনহা মিম।

মেহজাবীন চৌধুরীর রয়েল ব্লু কামিজ

মেহজাবীন চৌধুরীকে দেখা যাচ্ছে সোনালি আর্কিটেকচারাল ডিজাইনের কারুকাজ করা স্লিভলেস রয়েল ব্লু কামিজ আর ম্যাচিং ক্লাচে।

ছবি: ইন্সটাগ্রাম প্রকাশ: ২৮ মে ২০২৬, ১৩:০২

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ