লুকস্কার্ট–টপের ফ্যাশনে দর্শনার এক ডজন আকর্ষণীয় লুক
লুকস্কার্ট–টপের ফ্যাশনে দর্শনার ১২ আকর্ষণীয় লুক

ওপার বাংলার ফ্যাশনিস্তা অভিনেত্রী দর্শনা বণিক অত্যন্ত সুন্দরী। মিষ্টি হাসি ও আকর্ষণীয় ফিগারের জন্য তিনি প্রশংসিত। ইনস্টাগ্রামে তাঁর বৈচিত্র্যময় সাজপোশাক সবসময় নজর কাড়ে। বিশেষ করে ওয়েস্টার্ন লুকে তিনি বেশি আবেদন ছড়ান। আজকের আয়োজনে থাকছে তাঁর স্কার্ট–টপের ভিন্নধর্মী ১২টি লুক।

সাদা শার্ট ও লাল প্লিটেড স্কার্ট

সাদা শার্টের ওপর স্ট্রাইপের কালো ক্রপ ব্লেজার পরেছেন দর্শনা। বটমে আকর্ষণীয় লাল প্লিটেড মিনি স্কার্ট জুটি হয়েছে। চোখের ত্রিকোণ লাল সানগ্লাসটি এই লুকের মধ্যমণি।

সিকুইনের টপ ও মিনি স্কার্ট

গ্ল্যামারাস এই লুকে সিকুইনের টপ ও মিনি স্কার্ট পরে তিনি ছড়িয়েছেন আলাদা আবেদন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিসাইকেলড ডেনিম স্কার্ট

সম্প্রতি অভিনেত্রী নিজেই তৈরি করেছেন এই রিসাইকেলড ডেনিম স্কার্ট। পরিবেশবান্ধব ও পকেটওয়ালা এই মিনি স্কার্টের সঙ্গে কালো টি-শার্ট পরেছেন।

লেদার অন লেদার লুক

কালো ব্লেজার ও স্লিট স্কার্ট বেছে নিয়ে ‘লেদার অন লেদার’ লুকে দর্শনা।

পলকা ডট টপ ও প্লিটেড স্কার্ট

আশি-নব্বইয়ের দশকের আমেজ নিয়ে এসেছেন দর্শনা। পলকা ডটের সাদা-কালো টপ ও প্লিটেড মিনি স্কার্ট পরেছেন। ম্যাচিং হ্যান্ডব্যান্ড দিয়ে সাজিয়েছেন ছেড়ে রাখা চুল।

ডিপনেক টুইস্ট নট টপ ও ডেনিম স্কার্ট

ডিপনেক টুইস্ট নটের সাদা টপ ও ডেনিম স্কার্ট পরেছেন। এই লুকে সফট কার্ল হেয়ারস্টাইল করেছেন তিনি।

মেশ টপ ও এসেমেট্রিক স্কার্ট

আবেদন ছড়ানো মেশ টপের সঙ্গে কালো এসেমেট্রিক স্কার্ট পরেছেন এই লুকে।

ম্যাজেন্টা টাই ব্যাক টপ ও গ্রিন-ব্লু স্কার্ট

ম্যাজেন্টা রঙের টাই ব্যাক টপের সঙ্গে সবুজ-নীল স্কার্টের জুটি তাকে মানিয়েছে।

বার্বি থিমে গোলাপি রাফেল স্কার্ট ও ক্রপ টপ

‘বার্বিকোর’ থিমে চোখ জুড়াচ্ছেন নায়িকা। গোলাপি রাফেল স্কার্ট ও ক্রপ টপ পরেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সবুজ ভেলভেট টপ ও সাদা ফিটেড স্কার্ট

সবুজ ভেলভেট টপের ওপর সাদা শ্রাগ পরেছেন অভিনেত্রী। বটমে সাদা ফিটেড স্কার্ট।

কালো কোরসেট ও টাইগার প্রিন্ট লং স্কার্ট

কালো কোরসেটের সঙ্গে টাইগার প্রিন্টের সাইড স্লিট লং স্কার্ট পরে পোজ দিয়েছেন। গলায় গোল্ডেন লেয়ার চেইন শোভা পাচ্ছে।

ফুশিয়া স্ট্র্যাপলেস টপ ও হাইওয়েস্ট কালো স্কার্ট

ফুশিয়া গোলাপি স্ট্র্যাপলেস টপের সঙ্গে হাইওয়েস্ট কালো স্কার্টে নজর কাড়ছেন তিনি। কানে গোলাপি দুল পরেছেন।

ছবি: দর্শনার ইন্সটাগ্রাম। প্রকাশ: ২৩ মে ২০২৬, ০২:০০।