বলিউডের সাবেক রানি ঐশ্বরিয়া রাই বচ্চন সম্প্রতি মুম্বাই এয়ারপোর্টে একটি স্টাইলিশ লুকে ধরা দিয়েছেন। তিনি পরেছিলেন ডিজাইনার ধ্রুব কাপুরের লেবেলের ফল/উইন্টার ২০২৬-২৭ কালেকশনের একটি ব্লেজার-প্যান্ট সেট। কালো ব্লেজারটিতে ছিল ঝলমলে ব্ল্যাক ফ্লোরাল বিডেড এমব্রয়ডারি, নচ ল্যাপেল কলার, প্যাডেড শোল্ডার এবং টেইলর্ড কাট। যা পুরো লুকে এনে দিয়েছে আধুনিক অথচ শক্তিশালী আবেদন। ব্লেজারের ভেতরে তিনি পরেছিলেন একটি কালো সাটিন টপস। এর সঙ্গে ছিল মিড-রাইজ ওয়েস্ট ও ফ্লুইড সিলুয়েটের টেপার্ড প্যান্ট, যা লুকটিকে আরও পরিশীলিত করে তুলেছে।
ঐশ্বরিয়ার এই লুকটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং ফ্যাশনপ্রেমীদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তার এই আউটফিটটি প্রমাণ করে যে তিনি এখনও বলিউডের অন্যতম স্টাইল আইকন।


