ঈদুল ফিতর উপলক্ষে শিশুদের পোশাকে এবার প্রাধান্য পেয়েছে সুতি, লিনেন ও ভিসকস কাপড়। ফ্যাশন হাউসগুলো ফ্যাশন ও আরাম—দুটোকেই মাথায় রেখে শিশুদের জন্য ঈদ আয়োজন সাজিয়েছে।
মেয়েশিশুদের পোশাক
মেয়েশিশুদের পোশাকে দেখা গেছে নানা ধরনের ফ্রক, কো-অর্ড সেট, স্কার্ট ও কামিজ। হালকা ফুলেল প্রিন্ট ও প্যাস্টেল শেড বেশি ব্যবহার করা হয়েছে। উজ্জ্বল রংও প্রাধান্য পেয়েছে। পোশাকে ব্যবহার করা হয়েছে ঝালর, লেস ও এমব্রয়ডারি। এ ছাড়া ব্লকপ্রিন্ট ও ডিজিটাল প্রিন্টের কাজও চোখে পড়েছে।
ছেলেশিশুদের পোশাক
ছেলেশিশুদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, ফতুয়া ও টি-শার্ট। বিভিন্ন ধরনের কার্টুন, ফুল ও পশুপাখির ছবিও পোশাকে স্থান পেয়েছে।
মডেল হিসেবে ছিলেন যাইন ও সেজমিন। পোশাকের মধ্যে ছিল টুয়েলভ ক্লদিং, সারা লাইফস্টাইলসহ বিভিন্ন ব্র্যান্ডের সংগ্রহ। ছবি তুলেছেন সুমন ইউসুফ।



