প্রবাসী কর্মীদের একমুখী নির্ভরতা বড় ঝুঁকি: প্রতিমন্ত্রী
প্রবাসী কর্মীদের একমুখী নির্ভরতা বড় ঝুঁকি

বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের একমুখী নির্ভরতা দেশের জন্য বড় ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে 'বাংলাদেশ-জাপান ক্যারিয়ার ডায়ালগ: এডুকেশন টু এমপ্লয়মেন্ট' শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

একমুখী নির্ভরতার ঝুঁকি

প্রতিমন্ত্রী বলেন, প্রতিবছর ১০ থেকে ১৩ লাখ লোক বিদেশে যায়, যাদের ৮০ শতাংশের গন্তব্য মধ্যপ্রাচ্য। এই একমুখী নির্ভরতা আমাদের জন্য একটি বড় ঝুঁকি। যেকোনো একটি দেশের নীতি পরিবর্তন হলেই লাখ লাখ পরিবারের জীবন-জীবিকা হুমকিতে পড়ে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধাও বেশিদিন থাকবে না।

জাপান ও ইউরোপে সুযোগ

নুরুল হক বলেন, জাপানসহ ইউরোপের বিভিন্ন দেশ এখন দক্ষ জনশক্তির জন্য হাতছানি দিচ্ছে। এসব দেশগুলোতে দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা তৈরি হয়েছে, যা বাংলাদেশকে দ্রুত কাজে লাগাতে হবে। এখনই প্রস্তুতি না নিলে এই সুযোগ আমাদের হাত থেকে বেরিয়ে যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ অধ্যাপক ড. মোহাম্মদ রিদওয়ানুল হক। তিনি দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষা-কর্মসংস্থানের মধ্যে সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ