ব্রাজিল-মরক্কো ম্যাচ প্রথমার্ধে ১-১ গোলে সমতা
ব্রাজিল-মরক্কো ম্যাচ প্রথমার্ধ ১-১

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। তবে শুরুটা ভালো হয়নি সেলেসাওদের। ম্যাচের ২১ মিনিটে গোল হজম করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতা এনে প্রথমার্ধ শেষ করেছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের শুরুতে মরক্কোর চড়াও খেলা

ম্যাচে প্রথম ১০ মিনিটে মরক্কো চড়াও হয়ে খেলে। হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রেখেছে আফ্রিকার দেশটি। কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় ব্রাজিল। সেলেসাওদের এক কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ এক সুযোগও তৈরি হয়েছিল। সতীর্থের দেওয়া পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।

মরক্কোর গোল ও ব্রাজিলের সমতা

ম্যাচের ২১ মিনিটে গোলের দেখা পায় মরক্কো। থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান মরক্কো ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি। তবে ৩২ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে বল জালে জড়ান ভিনিসিয়ুস। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে গেছে দু'দল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ