জীবন ও নদীর গল্প: এক কবিতার পুনর্বিন্যাস
জীবন ও নদীর গল্প: এক কবিতার পুনর্বিন্যাস

১ঘোড়ার খুরের মতো বয়ে চলে আরবান বৃষ্টি। হে পেন্ডুলাম, সুনীল আকাশে রাতের জ্যোৎস্না, একশ রাতের বিভীষিকা, যে রাত ইনসমনিয়া, তার মতো আরবান বৃষ্টি চলে যায় সহসা। অন্তরঙ্গ ফুলপাতা পাখিদের গানে আমাদের সবচেয়ে ক্ষীণ সুরে।

মাঠ হারাবার দেশ

মাঠ হারাবার দেশটা কই জানো নাকি? বান আসবে বলে এখনো ভেসে যাইনি। ইসরাফিলের বাঁশি বাজবে, আজও মরি না। জিবরাইলের ডানায় করে পাড়ি দিব মায়ের কল্পলোক। বোরাকে করে চলে যাব মরা বাপের কাছে। তারে বড়োই দেখতে ইচ্ছে করে। বড় হতে হতে মনে হয় আব্বার মতো বৈষয়িক ব্যর্থ পুরুষের উপমা ছাড়া আর কোনো পথ খোলা নেই।

আব্বার সাথে হাঁটা

আব্বার সাথে এখনো হাঁটি। মনের ভেতর আমি আর আব্বা মূলত চেনা দুই পুরুষ। ব্যর্থ প্রেমের গোঙানিতে আমাদের ঘুম ভাঙে একই দুনিয়ায়। সুরমা মাছের আঁতকে উঠা কানকোতে আমরা আঁকব দিবা স্বপ্ন। নদীতে ভেসে ভেসে যেতে যেতে সুঘ্রাণে মাতোয়ারা করবে নদীর ডানা। নদীরও ডানা হয় জানো নাকি? নদীও উড়ে চিলের সাথে। গান গায় বিলের সাথে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুঃখের গান

তোমরা ভাবো কেবল দুঃখ হয় আমার। দুঃখ হইতো আমার পিতার। চির জনম দুঃখী বঙ্গদেশের সকল নদী। সকল সরোবর। মাঠ হারাবার দেশে নদী মেশে। মেশে জনপদের সকল দুঃখ। জিবরাইলের ডানায় ভেসে আসে ইসরাফিলের শিঙায় এ জনপদের পুরাণ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ