ঈদের আগের দিন কমলাপুরে স্বস্তির যাত্রা, ট্রেনে ফাঁকা আসন
ঈদের আগের দিন রাজধানীর কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড়ের বদলে স্বস্তির পরিবেশ। অধিকাংশ ট্রেন ফাঁকা আসন নিয়ে নির্ধারিত সময়ে ছেড়েছে, বিলম্বের কোনো অভিযোগ নেই। যাত্রীরা নিরিবিলি যাত্রার সুযোগ পেয়ে খুশি।


